সোমবার, ১৮ জুলাই, ২০১৬

কি এক ঝড়ো হাওয়া বইছে সারা বিশ্বময়?


কি এক ঝড়ো হাওয়া বইছে সারা বিশ্বময়? ক্রমাগত অশান্ত পরিস্থিতি ছড়িয়ে পরছে দেশের পর দেশে। এশিয়ার দেশ সমুহের সেনাবাহিনীর রাষ্ট্রীয় ক্ষমতা দখলের প্রবনতা  ক্রমশ আফ্রিকা এবং হালে তা ইউরোপেও ছড়িয়ে পরছে। এশিয়ার দেশ সমুহের সামরিক শাসন পাকাপোক্ত করণে সবসময় শক্ত ভিত্তি গড়ে দিয়েছে সর্ব-উচ্চ আদালতের বিচারকরা। সাম্প্রতিক বিশ্ব ঘটনাবলিতে সামরিক কর্মকর্তাদের সাথে বিচারকদের যোগসাজশ আফ্রিকা- ইউরোপেও বিশেষভাবে লক্ষণীয়। পশ্চিমে যে হচ্ছেনা তা স্পষ্ট করে বলা যাচ্ছেনা, কারণ ওখানে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস, অনাস্থা এতটা প্রকট না বিধায়  সামরিক কর্মকর্তারা সে সুযোগ পাচ্ছেনা। বিশ্ব তাহলে কোন দিকে চলছে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন